জয়পুরহাটের বাগজানায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

জয়পুরহাটের বাগজানায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের বাগজানায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচবিবি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ইউপির কচুগাড়ি সীমান্ত এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে রামভদ্রপুর স্কুল হতে কয়া-চৌমুহনী বাজার  পাকা রাস্তা থেকে অবৈধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, গতকাল মঙ্গলবার রাতে বাগজানার কচু গাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের কে গ্রেফতার করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172946