লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় খামারি নিহত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভটভটি উল্টে মফিজুল ইসলাম নামে এক গরুর খামারি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। আজ বুধবার (১৭ জুন) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা। কথা হলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172926