সিরাজগঞ্জে দুই ধর্ষক গ্রেফতার

সিরাজগঞ্জে দুই ধর্ষক গ্রেফতার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার বিকেল ৪ টায় র‌্যাব-৪ সিপিসি-২ ঢাকা সাভারের ইমান্দিপুর রানা প্লাজা এলাকা থেকে রসুল (২০) ও আজ বুধবার (১৭ জুন) র‌্যাব-২ সিপিসি ৩ ঢাকার শেরেবাংলার তালতলা থেকে দুর্জয় সরকারকে (২০) গ্রফতার করে। গ্রেফতারকৃত রসুল বুদ্দ সরকারের ছেলে ও দুর্জয় সরকার মৃত হামেদ সরকারের ছেলে।

আজ বুধবার (১৭ জুন) বিকেল র‌্যাব ১২ এর সদর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মমিনুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বরাত দিয়ে জানান, গত ৬ জুন বিকেল ৪টায় ভিকটিম কড্ডা রেলস্টেশনে অজ্ঞাতনামা ব্যক্তির অটোভ্যানে যাত্রা করে।

পরবর্তীতে উক্ত অটোভ্যানে অটোচালক সহ আরো ৩ জন রাত ৮ টায়  কড্ডার মোড়ে অটোচালকসহ আরও অজ্ঞাত ৩জন কৌশলে ইকোনমিক জোনের ভিতর বয়রার চর যাওয়ার রাস্তার পূর্ব পাশে নিচু জঙ্গলের ভিতরে ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ৭ জুন সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172917