প্রতিশোধের লড়াইয়ে নামছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: ফিফা ২০২৬ এর গ্রুপ পর্বের আরেকটি হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে বিশ্ব। অলটাইম ডার্ক হর্স, ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই চাইবে বিগ ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচ শুরু হবে আজ রাত দুইটায়।
ইতিহাসকেও অবাক করে দেয়া ক্রোয়েশিয়ার ফুটবল জাগরণ যেন রুপকথাকেও হার মানায়। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশটি ৭ বছরের মাঝে জায়গা করে নেয় গ্রেটেস্ট শো অন আর্থে। প্রথমবার অংশগ্রহণেই চমকে দেয় পুরো বিশ্বকে। সেই আসরে তৃতীয় হয় ব্লেজার্স। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে জানান দেয় নিজেদের অপ্রতিরোধ্য শক্তিমত্তার। পরের আসরগুলোতে প্রথম রাউন্ড পার করতে না পারলেও ২০১৮ সালের মস্কো বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রেখে দখল করে তৃতীয় স্থান।
থ্রি লায়ন্সদের ঘরোয়া ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বব্যাপী সমাদৃত। তাই বলে, ছেড়ে কথা বলবে না ক্রোয়াটরা। ২০০৭ সালে ওয়েম্বলিতে স্টিভ ম্যাকক্লারেনের ইংল্যান্ডকে স্তব্ধ করে দেওয়া সেই বিখ্যাত ম্যাচ থেকে এখনো আত্মবিশ্বাস পায় দলটি। লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিশিচদের সাথে আক্রমণভাগে মোহাম্মমদ কুদুস আর তরুণতুর্কি জাস্কো গভারডিওল। স্নায়ুচাপ সামলে পুরো ম্যাচ ধরে খেলা জ্লাতকো দালিচ শিষ্যরা প্রস্তুত ইংল্যান্ডের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।এদিকে প্রতিশোধ নিতে মরিয়া থ্রি লায়ন্সরা। সাম্প্রতিক ফর্মে এক অপ্রতিরোধ্য শুরুর বার্তা দিচ্ছে কোচ টমাস টুখেল। বিশ্বকাপ বাছাইয়ে এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোন গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড সবশেষ ম্যাচ হেরেছে ২০০৯ সালে। এরপর টানা ৩৯ ম্যাচ অপরাজিত।
সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের নেতৃত্বে টমাস টুখেলের লক্ষ্য সব বাধা ছাপিয়ে শিরোপা ঘরে তোলা। জুড বেলিংহাম, জন স্টোনস, মরগান রজার্সরা হবেন টুখেলের তুরুপের তাস। তবে ইনজুরির কারণে এখনো অনিশ্চিত বুকায়ো সাকা। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভারমেন্টো।
সাম্প্রতিক পারফরম্যান্স, গত দুটি ইউরো ফাইনাল ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার শক্তি পুঁজি করে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় থ্রি লায়ন্সরা।