সাকিবের পর ‘পল্টি’ মারলেন চিত্রনায়িকা দীঘি?

সাকিবের পর ‘পল্টি’ মারলেন চিত্রনায়িকা দীঘি?

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলের জার্সি পরা আলাদা দুটি ছবি পোস্ট করে তিনি ভক্তদের মধ্যে তৈরি করেছেন কৌতূহল। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, আসলে কোন দলের সমর্থক এই অভিনেত্রী?

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন দীঘি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা!'

এর আগে শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, 'আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি ভীষণ উত্তেজিত।'

দুই দলের জার্সিতে পরপর পোস্ট দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন, তিনি দুই দলেরই সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ মজার ছলে বলছেন—দীঘিও যেন ‘পল্টি’ দিয়েছেন।

এর আগে একই ধরনের আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নিজেকে আর্জেন্টিনার সমর্থক বললেও সম্প্রতি ব্রাজিলের জার্সি পরে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ দেখতে যান তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

সাকিবের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে অনেক নেটিজেনই দীঘির ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরা ছবিগুলোকে ‘পল্টি’ বলে হাস্যরস করছেন। যদিও দীঘি নিজে এখনো স্পষ্ট করে জানাননি, বিশ্বকাপে তিনি আসলে কোন দলের সমর্থক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172855