রংপুর পুলিশ সুপারের হাসপাতাল পরিদর্শন

রংপুর পুলিশ সুপারের হাসপাতাল পরিদর্শন

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি পুলিশ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের সাথে আলোচনা করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া সেবার মান যাচাই এবং কর্মীদের সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন।

পুলিশ সুপার পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসা সেবার মান, অবকাঠামো, যন্ত্রপাতির খোঁজ নেন। সেইসাথে কিভাবে চিকিৎসার মান আরও উন্নত করা যায় সে সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পুরো অবকাঠামো ঘুরে দেখেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172842