তিউনিসিয়ার নতুন কোচ রেনার্ড

তিউনিসিয়ার নতুন কোচ রেনার্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলে হারে তারা। দলের এমন বাজেভাবে হারে পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের মাঝপথে নতুন কোচ হিসেবে হার্ভে রেনার্ডকে নিয়োগ দিয়েছে তিউনিসিয়া। মেক্সিকোয় পৌঁছে মঙ্গলবার (১৬ জুন) তিউনিসিয়া দলের অনুশীলনে দায়িত্ব নেওয়ার কথা তার।

৫৭ বছর বয়সী রেনার্ড এবার নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। ২০১৮ বিশ্বকাপে ছিলেন মরক্কোর কোচ। ২০২২ বিশ্বকাপে রেনার্ডের অধীনেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল সৌদি আরব। ফরাসি এই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল সৌদি আরব। গত ১৭ এপ্রিল তাকে বরখাস্ত করা হয়। এবার তিউনিসিয়ার কোচ হয়ে আবারও বিশ্বকাপে ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন রেনার্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172787