আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী।
সোমবার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নেব এবং জয়ের লক্ষ্য নিয়েই লড়ব।” ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মধ্যেই এ ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। বিরোধী দলগুলো তার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করলেও তিনি মনে করেন, জনগণের সমর্থনে আবারও ক্ষমতায় ফিরতে পারবেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে এবং এর ফলাফল দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172743