‘নতুন কুঁড়ি স্পোর্টস’র বিভাগীয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের বগুড়া জেলা পরিষদের সংবর্ধনা
বগুড়া জেলা পরিষদের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মৌসুমী হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র দাস, খাজা আবু হায়াৎ হিরু, রাজু পাইকার, শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়াঙ্গনে বগুড়ার সাফল্য আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172727