বগুড়ার কাহালুতে পোষা বিড়ালের দেহে বিনামূল্যে ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রয়োগ

বগুড়ার কাহালুতে পোষা বিড়ালের দেহে বিনামূল্যে ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রয়োগ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বিড়ালকে ভাইরাস জনিত শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে কাহালু উপজেলায় ২৫টি পোষা বিড়ালের দেহে বিনামূল্যে ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাহালু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গন থেকে বিড়ালকে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন প্রদান কর্মসূচী পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো: আব্দুল মালেক।

তাকে সহযোগিতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.মো: আরিফুল ইসলাম,উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (প্রাণীস্বাস্থ্য) মো: জাহিদুল ইসলাম,উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো: মিজানুর রহমান,উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো: বাবর আলী, ডাটা কালেক্টর মো: মনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, এই প্রথম কাহালু উপজেলায় আনুষ্ঠানিকভাবে পোষা বিড়ালের ক্যাট ফ্লু ভ্যাকসিন প্রদান করা হলো। আগামীতে বিড়ালকে জলাতংকের রেভিস ভ্যাকসিন প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সুত্রে বলা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172708