গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে: জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাশাপাশি গাছ মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করে। কারন গাছ মানুষকে অক্সিজেন দেয়। আর মানুষ সেই অক্সিজেন ছাড়া বাঁচতে পারেনা। পাশাপাশি গাছ মানুষকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলে।
তিনি আজ রোববার (১৪ জুন) বগুড়ার জেলা পরিষদের অর্থায়নে বগুড়ার সোনাতলার বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার বৃক্ষ রোপন করেন। এছাড়াও তিনি গত শনিবার সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, জোড়গাছা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম হান্নু, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, ওমর ফারুক বরাত প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172634