বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার টিকরী পুকুরে পানি সেচের বৈদ্যুতিক তারে জড়িয়ে জিসান হোসেন (১৮) নামে এক তরুণ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সে উপজেলার উথরাইল গ্রামের এমরান হোসেনের ছেলে। আজ রোববার (১৪ জুন) দুপুর দেড়টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির টিকরী গ্রামে হেলাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পোওতা গ্রামের জনৈক মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন তার মাছচাষ পুকুরে সাব মারসিবল পাম্প বসিয়ে পানি সেচ দিচ্ছিলেন। দুপুরে জিসান হোসেন পুকুর পাড়ে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করামাত্র বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়।

এসময় স্থানীয় একজন দেখতে পেয়ে জিসানকে অসেচতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172616