বগুড়া চেম্বারের নির্বাচনে ১৬ জনের প্রার্থীতা প্রত্যাহার
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আজ রোববার (১৪ জুন) প্রার্থীতা প্রত্যাহারের দিনে ১৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীগণ উপস্থিত হয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদনের মাধ্যমে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। মোট ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। সভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে চারজন ও পরিচালক পদে ১০ জন প্রার্থীতা প্রত্যাহার করেন।
আগামী ১৭ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আগামী ৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ভোটারের সংখ্যা ১ হাজার ৭৭ জন। ভোট গ্রহণের স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172607