বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর ৬ মাস কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত মাদকসেবী লিটন (৫০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দুপচাঁচিয়া মন্ডলপাড়ার ইসমাইল হোসেনের ছেলে লিটনকে মাদক সেবনের সময় গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে তাকে ৬ মাস কারাদন্ড দেন। দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গতকাল শনিবার রাতেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172603