পায়ের পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন
স্পোর্টস ডেস্ক : পায়ের পেশির অস্বস্তি বোঝা যাচ্ছিল অনেক্ষণ ধরেই। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে উঠেই যেতে হলো লিটন দাসকে। তার জায়গায় উইকেটে এসেছেন মোসাদ্দেক হোসেন।
মিরপুরে ওয়ানডে ফিফটি পাওয়ার অপেক্ষা আরও বাড়ল লিটনের। ২৮ ইনিংসে তার কোনো ফিফটি নেই শেরেবাংলায়। আজ মাঠ ছাড়ার আগে ৭৩ বলে ৪৮ রানই সর্বোচ্চ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172556