নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রতন ইসলাম উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মো. মকবুল ইসলামের বড় ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘা সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রতন ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খান।

এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172359