সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে - কাজী রফিকুল ইসলাম এমপি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। সে অনুযায়ী বাংলা ও ইংরেজী আবশ্যিক বিষয়ের পাশাপাশি আরেকটি আবশ্যিক বিষয় চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) তিনি বগুড়ার সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেইজ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন্স এর মাধ্যমে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন বর্তমান সরকার চলতি অর্থ বছরে শিক্ষায় রেকর্ড পরিমাণ বরাদ্দ রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিয়াউল হক লিপন, দপ্তর সম্পাদক এ্যাড. হুমায়ন কবীর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কামরুল হাসান বাবু, জুলফিকার রহমান, সেলিম রেজা বাবলা, শাকিল রেজা বাবলা, অফিসার ইনচার্জ কবীর হোসেন, চেয়ারম্যান গোলাম রব্বানী, লতিফুল বারী টিম, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাছির উদ্দিন আঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পাকুল্যা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, আলহাজ্ব রাশেদুজ্জামান হান্নান, শহিদুল ইসলাম, হারুনুর রশিদ, রুহুল আমিন রুনু, যুবদল নেতা আজিজুল হক, কৃষকদল নেতা বকুল সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172354