নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্নাতক পাসেই আবেদন
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ‘হেড অব ট্রেজারি (ম্যানেজার/সিনিয়র ম্যানেজার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএস/ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি |
| পদের নাম | হেড অব ট্রেজারি (ম্যানেজার/সিনিয়র ম্যানেজার) |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | বিবিএস/ স্নাতক/ স্নাতকোত্তর |
| অভিজ্ঞতা | ৮ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | নির্ধারিত নয় |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৯ জুন ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় recruitment.hrd@dse.com.bd সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172335