বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহ মাহমুদুন্নবী, বিচারক ছিলেন, মহিলা কলেজের উপাধক্ষ্য মনোয়ারা বেগম নাজু, সহকারী অধ্যাপক আব্দুস সালাম ও সহকারি অধ্যাপক হাবিবুর রহমান।

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনছুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মাহফুজুর রহমান ইকবাল। মূখ্য আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, বিশেষ অতিথি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার।

আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, আজিজুল হক, আলহাজ আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে বিজয়ী দল বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও রানার আপ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় সহ শ্রেষ্ট বক্তা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের তাহিয়া ইসলাম এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার থেকে ৩দিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। শেষে দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172266