রংপুরের তারাগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু আহাম্মেদকে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত শিক্ষক সাজু আহাম্মেদের বিরুদ্ধে অশোভন আচরণ করার বিষয়ে ছাত্রীরা একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
পরে গত ৯ জুন বেশ কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সারাসরি তার কাছে অভিযুক্ত শিক্ষক সাজু আহাম্মেদর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। ইউএনও তৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ম্যানেজিং কমিটির সাথে কথা বলে তাকে সাময়িক বরখাস্ত করেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষক সাজু আহাম্মেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রতিষ্ঠানের সবার সাথে বসে সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাজু আহাম্মেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ পেয়ে জরুরি ব্যবস্থা হিসাবে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172264