গাইবান্ধায় রেলওয়ের লোক দেখানো অবৈধ উচ্ছেদ অভিযান

গাইবান্ধায় রেলওয়ের লোক দেখানো অবৈধ উচ্ছেদ অভিযান

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায়  রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ ও কৃষি জমিজমা এবং বাণিজ্যিক দোকান পাটের বকেয়া খাজনা আদায়ের লক্ষ্যে পরিচালিত অভিযান  রহস্যজনকভাবে শেষ হয়েছে। রেলওয়ে এস্টেট বিভাগের কর্মকর্তারা গত ৯ ও ১০ জুন এই লোক দেখানো অভিযান পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন মোল্লাবাজার রেলওয়ের ভূমিতে অবধৈভাবে স্থাপিত স্থাপনাসমূহ উচ্ছেদ করেন ও পুনরায় ঐসব স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা জারি করেন। অন্যদিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন সংলগ্ন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মূলতবি রেখে তড়িঘড়ি করে উচ্ছেদ অভিযান স্থগিত করে চলে যাওয়ায় স্থগিত অভিযানটি জনমনে রহস্যজনক বলে প্রতীয়মান হয়।

একসপ্তাহ আগে রেলওয়ে বিভাগের কর্মকর্তারা গাইবান্ধা রেলওয়ে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা কাউয়াচত্বর, হকার্স মার্কেট, গোডাউন রোডের দুই পাশে অবৈধ স্থাপনাগুলি চিহ্নিত করে লালক্রশ দাগ দিয়ে চিহ্নিত করে অবেধ দখলদারদের  সতর্ক করে যান।

উল্লেখ্য গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন প্রায় ১০০ বিঘা জমিজমায় কৃষি অকৃষি ও বাণিজ্যিক অবৈধ চাষাবাদ, দোকানপাট, বাড়ীঘর নির্মাণ ও বসবাস করে আসছে স্থানীয় বহু সুবিধাবাদী লোকজন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172261