বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে মিরপুর স্টেডিয়ামে কাভারে ঢাকা হয়েছে পিচ। খুব জোরে বৃষ্টি না হলেও খেলার অনুপযোগী পরিমাণ বৃষ্টি শুরু হওয়ায় আপাতত বন্ধ আছে ম্যাচ। বৃষ্টিতে খেলা বন্ধের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৪২ ওভার শেষে ১৮৭/৮।

এর আগে ইনিংসের শুরুতেই বিনাউইকেটে যখন অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ফেলে, তখন মনে হচ্ছিল খুব অল্প রানেই তাদের সবকটি উইকেট তুলে নেবে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে সফরকারীদের নিয়মিত বিরতিতে উইকেট হারানো দেখে মনেও হচ্ছিল তাই। প্রথম দুই ওভারেই বিনা রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর তীব্র চেষ্টায় থাকে অজিরা। তবে টাইগার বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে টিকতে পারছিলেন না কেউই। একে একে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, কামেরন গ্রিনরা।

তবে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। দুইজনই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটারও।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172192