জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপি’র শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বগুড়া মহানগর বিএনপি’র শ্রদ্ধা

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বগুড়া মহানগর বিএনপি নেত্ববৃন্দ। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি, বগুড়া মহানগর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172183