ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও লেবাননে ইসরাইলের হামলা তুরস্কের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার (১০ জুন) এই মন্তব্য করেন তিনি, যা দ্য জেরুজালেম পোস্ট ও ডন প্রকাশ করেছে।
এরদোয়ান বলেন, গাজা, ইরান ও লেবাননে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান তুরস্কের নিরাপত্তাকে প্রভাবিত করছে। তিনি অভিযোগ করেন যে, ইসরাইল আফ্রিকার দেশগুলো ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সহযোগীরা লেবানন ও সিরিয়াকে এমন অবস্থায় নিয়ে গেছে যা তুরস্কের ওপরও প্রভাব ফেলছে। এরদোয়ান সতর্ক করেন যে, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের অধিকার লঙ্ঘনের চেষ্টা করা হলে আঙ্কারার প্রতিক্রিয়া হবে কঠোর।
এদিকে, নেতানিয়াহু এরদোয়ানের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল ও আইডিএফ ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাবে, কারণ তারা মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য হুমকি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172146