দিনাজপুরের বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুরের বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে বোচাগঞ্জ থানা পুলিশের একটি দল সেতাবগঞ্জ পৌর শহরের মিলরোড কারিতাসপাড়া তার নিজ বাড়ি থেকে আফছার আলীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর মো. আফছার আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানাসহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। তবে তিনি এসব মামলা থেকে জামিনে বেরিয়ে আসেন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172127