বগুড়া মহানগর বিএনপির কমিটি গঠন : হিরু সভাপতি, মনি সম্পাদক

বগুড়া মহানগর বিএনপির কমিটি গঠন : হিরু সভাপতি, মনি সম্পাদক

এড. হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি, মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি মো: মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান তুহিন এবং মো: সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানান হয়েছে। এদিকে মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান, অতিশীঘ্র মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172119