মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার
মাদারীপুর জেলার রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মাজহারুল শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। তিনি নজরুল শেখের ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, 'মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'
পুলিশ জানিয়েছে, 'গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।