বগুড়ার নন্দীগ্রামে তিন মাদক কারবারিসহ গ্রেফতার ছয়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানাায়, আজ মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজারে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ কহুলি গ্রামের আব্দুস সালাম (৪০) একই গ্রামের গোলাম মোস্তফা (৬২) ও ভদ্রদিঘী গ্রামের শফিকুল ইসলাম (৩৮) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অপর দিকে আদালতের পরোয়ানার ভিত্তিতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের গোলাম মোস্তফা, চককয়া গ্রামের আফছার আলী আকন্দ ও জামালপুর গ্রামের আল আমিনকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজুকামাল জানান, গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিন মাদককারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171980