গাইবান্ধায় ট্রেনে কেটে যুবক নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লালমনিরহাট হতে সান্তাহারগামী ২২নং পদ্মরাগ ট্রেনে কেটে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম শিহাবুল ইসলাম (২৩)। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের অবুবকর সিদ্দিকের ছেলেড়ু পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা ছেড়ে বোনারপাড়ায় যাওয়ার সময় গাইবান্ধা পৌর মাইক্রোস্ট্যাণ্ডের পশ্চিম পাশে ট্রেনের হাতল পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171969