হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্কহরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি ও সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এ তথ্য জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে শান্তি আলোচনা ও নাজুক যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। এ সময় হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন কার্যক্রম সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছে এবং এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইইউ জানিয়েছে, নৌযান চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ জব্দ এবং তাঁর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কাজা কালাস জানান, নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রণীত ইইউর নতুন নিষেধাজ্ঞা নীতির এটি প্রথম প্রয়োগ।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171857