বিদ্যুৎ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার কর- সিপিবি

বিদ্যুৎ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার কর- সিপিবি

বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে আজ সোমবার (৮ জুন) বিকেলে মহানগরীর সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম,শাহনিয়াজ কবির খান পাপ্পু, সিপিবি বগুড়া জেলা কমিটির সদস্য ফিরোজ আকতার পলাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক আফরিক প্রান্ত প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে কৃষি, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171845