গাইবান্ধার গোবিন্দগঞ্জে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একদল দুর্বৃত্ত বসতবাড়িতে প্রবেশ করে বাড়ির সকলের হাত-পা, চোখ বেঁধে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার কোমরপুর এলাকায় গতকাল রোববার গভীর রাতে একদল দুর্বৃত্ত মরহুম নজমুল ইসলামের বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বাড়ির সকলকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা এবং চোখ বেঁধে একটি মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171839