ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক

ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ জেলা পর্যায়ে ইংরেজি কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. সাদিক ইসলাম । সে ব্যবসায়ী মাসুম বিল্লাহ’র ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র মো. সাদিক ইসলাম ইংরেজি কুইজ প্রতিযোগিতায় সেরা হওয়ায় গত শুক্রবার পাবনা জেলা পর্যায়ে বাছাইয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 
প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬  প্রতিযোগিতায় মো: সাদিক ইসলাম ‘ইংরেজী বিষয়ে কথোপকথন’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্ববোধ করছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171826