বগুড়ার আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের ওয়ারেন্টমুলে দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তাদের সান্তাহার এলাকা থেকে গ্রেফতাার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর নিজাম উদ্দিনের ছেলে সাগর হোসেন ও চা-বাগান এলাকার ফরিদ শেখের ছেলে রাজন শেখ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পরদিন আজ সোমবার (৮ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171793