বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। গত ২ জুন দৈনিক পত্রিকায় ৩ ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রতিষ্ঠানটি। আজ (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বারক নং বিএমইউ/২০২৬/৫৪০৭, তারিখ ০১-০৬-২০২৬ ইং মোতাবেক জারিকৃত ও ০২-০৬-২০২৬ তারিখ জাতীয় দৈনিক সমকাল, ডেইলি নিউএজ পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বাতিল করা হলো।

এর আগে, গত ২ জুন জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি নিউএজ পত্রিকায় এবং ১ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। যা ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171781