সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’টি পৃথক ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় দুই ব্যক্তির মৃত্যু হয়। এদের মধ্যে বজ্রপাতে মারা গেছেন উপজেলার চইড়মুড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৫)। ঝড়-বৃষ্টির সময় মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপর ঘটনাটি ঘটেছে উপজেলার বিনায়েকপুর মধ্যপাড়া গ্রামে। পুকুরে নেমে বাঁশ পরিস্কারের কাজ করার সময় রাশিদুল ইসলাম(৪২) নামে এক ব্যক্তির মৃত্যু। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীন আকন্দের ছেলে। স্থানীয়রা জানান, রাশিদুল মৃগী রোগী ছিলেন। হঠাৎ শরীরের কম্পন শুরু হলে তিনি পানিতে ডুবে যান।
নিহত রাকিবুল ও রাশিদুল পেশায় দুইজনই শ্রমিক ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তারুজ্জামান উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত রাকিবুল ইসলাম এবং পানিতে ডুবে মারা যাওয়া রাশিদুল ইসলামের মরদেহ গতকাল শনিবার উদ্ধার করে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171676