জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবির সংগীত শিল্পী মিলনের মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডের খাদ্য গুদাম সংলগ্ন চাতালপট্টি মহল্লার বাসিন্দা মৃত ইউনুস আলী মোল্লার (ডিআইবি) ছেলে সংগীত শিল্পী ফারুকুল ইসলাম মিলন (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল যোগে জয়পুরহাটে যাবার সময় কাশিয়াবাড়ি নামকস্থানে ছাগলে সাথে ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও বুকের হাড় ভেঙ্গে গিয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়া হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতলে ভর্তির ২ দিন পর চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মিলন দীর্ঘদিন ধরে পাঁচবিবির সঙ্গীতাঙ্গনে একজন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। সে শিল্পকলা একাডেমি, তথ্য অফিস ছাড়াও জেলায় সরকারি তালিকাভুক্ত সংগীতশিল্পী হিসেবে নিয়মিত গান পরিবেশন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171667