উত্তেজাপূর্ণ ম্যাচে চিলিকে হারাল পর্তুগাল

উত্তেজাপূর্ণ ম্যাচে চিলিকে হারাল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষকে ঘুষি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। চিলির বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পর্তুগালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ঘটে এই ঘটনা।

চিলির ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পর্তুগালের রাফায়েল। মূলত ফাউলের শিকার হয়ে এমনটা করেন তিনি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ঘুষি মারেন। ক্ষিপ্ত হয়ে সেটির জবাবে রোমানও প্রতিক্রিয়া দেখান। পরে দুজনই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। 

ম্যাচের শুরুতে পর্তুগালের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একাদশে থাকলেও বিরতির সময় তাকে তুলে নেন কোচ। ৩৫ মিনিটে তিনি একটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। তার বদলি নেমে গনসালো গুয়েদেস দলের প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস ৭৫ মিনিটে। ইনজুরি টাইমে চিলির হয়ে একটি গোল শোধ করেন লুকাস কাপেদা। যদিও সেটি হার এড়াতে যথেষ্ট ছিল না।

পর্তুগাল বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে। সেখানে তাদের গ্রুপসঙ্গী কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171596