দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আম বোঝাই ট্রাকের ধাক্কায় রুবেল ইসলাম(৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন দলার দরগা বাজারের পূর্ব পাশে শশ্মান ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দরগা বাজারের পূর্বপাশে শশ্মান ঘাটের কাছে একটি আম বোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এর চালক রুবেল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। রুবেল ইসলাম পার্বতীপুর উপজেলার তালনগর টেংরাগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171557