সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪টি পরিবহনের জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪টি পরিবহনের জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে এসআই পরিবহনকে ৪৫ হাজার টাকা, জেনিন ও সেবা লাইন পরিবহনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং পপি, ঢাকা এক্সপ্রেসসহ ৪টি পরিবহনকে ৪ হাজার টাকাসহ মোট ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কড্ডার মোড়ে সড়ক পরিবহন আইনে ৫টি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার অর্থদন্ড ও যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে। শহরের বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার অথদন্ড করা হয়।

গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, রেপিড একশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171547