বগুড়ার আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাত্র ৬ মাস বয়সের ইব্রাহিম আলী নামের এক শিশু গলায় দুধ আটকে ও ৫ বছর বয়সের নাতাশা নামের এক মেয়ে শিশুর পানিতে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুর আদমদীঘি উপজেলার সুপুকুরিয়া আদর্শগ্রামে ও শিহাড়ী গ্রামে এ দুটি পৃথক ঘটনা ঘটে। মৃত শিশু ইব্রাহিম আলী সুপুকুরিয়া আদর্শগ্রামের আব্দুস ছালামের ছেলে ও নাতাশা নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের সোনারুল ইসলামের মেয়ে।

জানা যায়, আজ শনিবার (৬ জুন) দুপুর সোয়া ১ টার দিকে সুপুকুরিয়া আদর্শ গ্রামে শিশু ইব্রাহিম আলীকে তার মা বাড়িতে দুধ খাওয়ানোর সময় গলায় দুধ আটকে ছটফট করতে থাকে। এসময় তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে একই সময় শিহাড়ী গ্রামের শিশুকন্যা নাতাশা অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ডোবার পানি থেকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171521