গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় সাদিয়া নামে চার বছর বয়সের এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার (৬ জুন) সকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাফুর আহমেদ জানান, ইদুল আজহার ছুটিতে মায়ের সঙ্গে মামাবাড়ি ভাটিয়াপাড়ায় বেড়াতে গিয়েছিল সাদিয়া।

শনিবার সকালে নানির সঙ্গে বাড়ির পাশের রেললাইনের ধারে ঘুরতে বের হয় শিশুটি। একপর্যায়ে নানির অসাবধানতায় সাদিয়া রেললাইনের খুব কাছে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত সাদিয়া নড়াইল জেলার লোহাগড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। শিপন ফকির পরিবার নিয়ে গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171507