চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালার বিরোধী অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি অটোরিকশাসহ ৩ জনকে আটক হয়েছেন। আটকরা হলো, ভোলাহাটের আলালপুর গ্রামের রানাউলের ছেলে মাহবুবুর রহমান (১৯), একই গ্রামের মো. সেতাউলের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ও হাউসপুর গ্রামের মো. দুলালের ছেলে সাগার হোসেন (১৬)।
বিজিবি জানায়, আজ শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৮/২ এস হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট সদর ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান চালায়। অভিযানে টহল দল প্রায় সোয়া ৪ লাখ টাকা মূল্যের ওইসব মালামাল জব্দ এবং ৩ জনকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) মিডিয়া সেল অভিযানটি নিশ্চিত করেছে। মিডিয়া সেল জানায়, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171425