কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন : এম’পি মোশারফ হোসেন

কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন : এম’পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি মো. মোশারফ হোসেন বলেছেন, কৃষির মাধ্যমেই আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে। তাই কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। দেশে কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সবাইকে সম্মিলিতভাবে কৃষদের সহযোগিতা করে যেতে হবে।

গত বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষির উন্নয়নসহ দক্ষ কৃষক সৃষ্টি এবং কৃষিকে আধুনিক ও টেকসই পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যেই এক পার্টনার কংগ্রেস সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: ইফতেখার রসুল সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: জান্নাতুল ফেরদৌস, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুউদ্দিন, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামানিক, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা,  জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ১শ’ জন অংশ নেয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171407