বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুটি গামছা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171350