হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
দেশে হাম পরিস্থিতির নতুন করে অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম এবং হামজনিত বিভিন্ন জটিলতা ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ নিয়মিত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৩ জুন সকাল ৮ টা থেকে ৪ জুন সকাল ৮ টা পর্যন্ত) দেশে ১,১৩৬ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া নতুন হাম রোগীর সংখ্যা ৬৯ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171315