জয়পুরহাটে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী কারাগারে
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (৩ জুন) দুপুরে জয়পুরহাট আমলি আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ, সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও পৌর আ.লীগের সভাপতি এস কে আব্দুল হকসহ ১৪ নেতাকর্মী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ বুধবার (৩ জুন) তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নাকচ করে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জয়পুরহাট আদালতের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ গুরুতর সব মামলা রয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করেই আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171236