সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের দহপাড়া গ্রামে আজ বুধবার (৩ জুন) দুপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু হানিফ(৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আবু হানিফ উক্ত দহপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু হানিফ নানা প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ধর্ষণের চেষ্টাকালীন শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে ঘরের মধ্যে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আবু হানিফকে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171224