চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক তরুণসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো.বাবুর ছেলে মো. মিরাজ (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ জুন) বজ্রবৃষ্টির সময় বাড়ির কাছে নামোপাড়া গ্রামের একটি আমবাগানে বজ্রপাতে ঘটনাস্থলে আহত হন মনিরুল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

অপরদিকে আজ বুধবার (৩ জুন) প্রায় একই সময় বাড়ির অদূরে আমপাড়ার সময় বজ্রপাতে নিহত হয় বাবু। সদর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171218