বগুড়ার দুপচাঁচিয়ায় ২ মাদক সেবনকারীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় ২ মাদক সেবনকারীর কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ২ মাদকসেবী আশরাফুল ইসলাম (২৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড  এবং ইমরান প্রামানিক (৩২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ তালোড়ার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তালোড়া মেঘা গ্রামের পিন্টু ফকিরের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও ইয়ানুর প্রামানিকের ছেলে ইমরান প্রামানিক (৩২) কে মাদক সেবনের সময় আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে তাদেরকে উক্ত দন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদ্বয়কে গতকাল মঙ্গলবার রাতেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171200